Saturday, 26 September 2020

শিশু শিক্ষা কেন্দ্রে বিস্ফোরণ, ভেঙে গেল দেয়াল উড়ে গেল টিনের ছাউনি

 

শিশু শিক্ষা কেন্দ্রে বিস্ফোরণ।বিস্ফোরণের জেরে শিক্ষা কেন্দ্রের দেওয়াল ভেঙে যায়।ঘটনা পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের আটপাড়া গ্রামে।শনিবার দুপুরে ধর্মপুর আটপাড়া হাজরাপাড়া শিক্ষাকেন্দ্রের শৌচাগারে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে শৌচাগারের ইটের দেওয়াল ভেঙে পড়ে যায়, উড়ে যায় টিনের ছাউনি। গ্রামবাসীরা জানায় যে দুপুরের পর তারা প্রচণ্ড জোরে শব্দ শুনে ছুটে যান, প্রথমে গ্রামবাসীরা ভাবেন যে স্কুলে গ্যাস সিলিণ্ডার বাস্ট হয়েছে। কিন্তু গ্রামবাসীরা  গিয়ে দেখেন বারুদের গন্ধ, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সুতলি। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা পুলিশে খবর দেয়।গলসি থানার  পুলিশ আপাতত যায়গাটিকে বাঁশ দিয়ে ঘিরে রাখার ব্যবস্থা করছে। কি ভাবে স্কুলের শৌচাগারে বোমা এল বা কারা রাখলো তদন্ত শুরু করেছে  পুলিশ।
স্থানীয় বাসিন্দা ভৈরব হাজরা বলেন তাঁরা বাড়িতে ছিলেন। মাঠের কাজ করে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলেন।ওই সময়ে তাঁরা বিকট শব্দ পান।তাঁরা ছুটে যান শিক্ষা কেন্দ্রের কাছে। দেখেন ইটের পাঁচিল পড়ে গেছে।চারদিকে বারুদের গন্ধ।তাঁরা শব্দ শুনে প্রথমে ভেবে ছিলেন গ্যাস সিলিণ্ডার ফেটেছে।একই কথা বলেন সেখ সফিকুল নামে আর এক গ্রামবাসী।তিনি বলেন কিভাবে ঘটনা ঘটলো তাঁদের জানা নেই। কারা বোম মজুত করলো তাঁরা তাও এখনো বুঝে উঠতে পারছেন না। এই বিষয়ে জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জী টেলিফোনে জানান শিক্ষা কেন্দ্রের একটি পরিত্যক্ত বাথরুমে বিস্ফোরণ হয়।পাঁচিল পড়ে গেছে। পুলিশ আছে।আগামীকাল বোম ডিসপোজাল স্কোর্য়াডের টিম যাবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: