
বিশ্বকর্মা পুজোতে আনন্দ ফূর্তি করতে মদের টাকা না দেওয়ায় যুবককে বেধড়ক মার পূজা উদ্যোক্তাদের ।উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানা এলাকার ঘুনি গ্রামের ঘটনা। গতকাল বৃহস্পতিবার রাত্রি বেলায় বছর বিয়াল্লিশের দিব্যেন্দু করনের কাছে বাড়ীর পাশেই হওয়া বিশ্বকর্মা পুজোর উদ্যোক্তারা মদ খাওয়ার জন্য মোটা অর্থ দাবী করে। না দিতে পারায় দিব্যেন্দু বাবুকে বাঁশ ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত যুবকের অভিযোগ বিশ্বকর্মা পূজা উপলক্ষে আমার কাছে ওরা মদ খাওয়ার জন্য চাপ দিচ্ছিল বেশ কয়েক দিন ধরে। ওরা অন্যায় ভাবে আমার কাছে ওই টাকা দাবি করে। আমি তার প্রতিবাদ করি । এতো টাকা না দিতে পারায় আমাকে বেধড়ক মারধর করেছে। এই ঘটনার জন্য গ্রামে উত্তেজনা তৈরি হয়েছে ।বেশ কয়েকজনের বিরুদ্ধে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত যুবক। হামলাকারীদের খোঁজে তল্লাশী চালাচ্ছে হাসনাবাদ থানার পুলিশ।

0 coment rios: