Thursday, 17 September 2020

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী থানা এলাকা

তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এলাকায় ব্যাপক বোমাবাজিই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে নতুন করে উত্তেজনা ছড়াল দক্ষিন ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের নেবুখালি গ্রামে। এই ঘটনায় দু পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে। এই ঘটনায় যুব তৃণমূল অভিযোগ তুলেছে মাদার তৃণমূলের দিকে, পাল্টা মাদার তৃণমূলের সদস্যরা এর পিছনে যুব তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন। গোটা ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: