Friday, 18 September 2020

রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানাল মূক ও বধির মহিলার পরিবার

মুখ বধির মানুষ চুমকি সিংহ। তার স্বামী ও ছিলেন মুখ ও বধির। গত জুলাই মাসে স্বামী প্রয়াত হন। দীর্ঘদিন ধরে স্বামী ছিলেন অসুস্থ। স্বামী ও একমাত্র ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে স্থান না পেয়ে বাপের বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন। মূক-বধির মানুষটি সেলাই করে সংসার চালাতেন। তার বাবা সদাই সিংহ বিদ্যুৎ পর্ষদের প্রাক্তন কর্মী। তিনি পেনশন পান না। রিটার্ড করার পর যা টাকা পেয়েছিলেন তিন মেয়ের বিয়ে দিতে ও বাড়ি করে সমস্তটাই প্রায় খরচা হয়ে যায়। বাকি যা ছিল তা চিটফান্ডের রেখেছিলেন তাও চিটফান্ড কাণ্ডের জেরে হাতছাড়া হয়। মা মনিকা সিংহ গৃহবধূ।
একমাত্র পরিবারে তিনি সক্ষম। মুখ ও বধির মেয়ে চুমকি সেলাই করে সংসার চালাতেন। টানা লকডাউন ও করোনা পরিস্থিতির জেরে আর কাজ জুটছে না। সংসারের চরম অভাব। সামাজিক লজ্জার ভয়ে অভাবের কথা কাউকে বলতে পারছেন না। বাধ্য হয়ে মনিকা সিংহ এবার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও রাষ্ট্রপতির কাছে পরিবার সমেত স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন। তার দাবি যে ভয়ঙ্কর পরিস্থিতি অভাবের তাড়নায় এমনি মরে যাবেন কারণ মেয়ের রোজগার নাই পরিবারে আর কেউ রোজগার করে না স্বামী অসুস্থ এই পরিস্থিতিতে তাদের মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। ঘটনাটি জানাজানি হতেই নড়েচড়ে বসেছে রাজনৈতিক দলগুলি। রাজনৈতিক দোষারোপের পালা না চললেও সবাই এই ঘটনার জন্য বর্তমান আর্থিক পরিস্থিতিকেই দায়ী করেছেন ও ওই পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: