ঝাড়গ্রাম সিএমওএইচ ২ এরপর এক পুলিশ অফিসারের মৃত্যু হল করোনায় । করোনা আক্রান্ত হয়ে মৃত পুলিশ অফিসারের নাম মনোজ কুমার মন্ডল । ঝাড়গ্রাম পুলিশ লাইনে এএসআই পদক কর্তব্যরত ছিলেন তিনি । ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া প্রায় আট দিন মত ডিউটি করে ঝাড়গ্রাম এর ভাড়া বাড়িতে ফিরছিলেন তিনি । বাড়িতে ফেরার সময় শরীরে জ্বর, সর্দি, কাশির লক্ষণ ছিল । মনোজ কুমার মন্ডল এর বাড়ি লালগড় থানার নেতাই গ্রামে । তিনি ঝাড়গ্রাম শহরের ১২ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকার একটি ভাড়া বাড়িতে সপরিবারে থাকতেন । বাড়িতে ফেরার পর বুধবার সন্ধ্যা থেকে শারীরিক অবস্থা বেগতিক হয়ে পড়ে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় । মনোজ বাবুর স্ত্রী ও বড় মেয়ে তাঁকে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালের এমার্জেন্সি তে নিয়ে আসেন।করোনার উপসর্গ থাকায় ঝাড়গ্রাম হাসপাতালের যে ওয়ার্ডে করোনার উপসর্গ ব্যক্তিদের রাখা হয় সেখানে মনোজবাবুকে ভর্তি করে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতাল । হাসপাতালে ভর্তির কয়েক ঘন্টার মধ্যেই প্রবল শ্বাসকষ্টের কারণে মৃত্যু হয় এএসআই মনোজ কুমার মন্ডল এর । যদিও পরিবার সূত্রে জানা যায়, বিগত ১০ বছর ধরে মনোজ বাবুর ডায়াবেটিস ছিল । পরে অবশ্য বুধবার মধ্যরাতেই প্রশাসন পক্ষ থেকে মনোজ বাবুর দেহ সৎকার করা হয় ঝাড়গাম পৌরসভার চার নম্বর ওয়ার্ডের নামোজমদা এলাকার নহড়খাল শ্মশানে।রাজ্যের মধ্যে বর্তমানে ঝাড়গ্রামে সবচেয়ে কম করোনা আক্রান্তের হদিস মিলেছে । কিন্তু মঙ্গলবার থেকে প্রতিদিনই প্রায় ২৫ জন করে করোনা আক্রান্তের হদিস পাওয়া যাচ্ছে ঝাড়গ্রামে, যার সিংহভাগ পুলিশকর্মী । ঝাড়গ্রাম এর বাসিন্দাদের অভিযোগ, করোনা নিয়ে এত গোপনীয়তা কেন প্রশাসনিক মহলে।মনোজ বাবুর বড় মেয়ে জানান , বুধবার সন্ধ্যায় হঠাৎই বাবার প্রচুর শ্বাসকষ্ট হলে আমরা ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতলে নিয়ে যায়, সেখানে মৃত্যু হয় বাবার ।
Friday, 18 September 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: