Friday, 18 September 2020

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় প্রতি হিংসা চরিতার্থ করতে ইউটিউব চ্যানেল দেখে টাইমবোমা বানিয়ে পুলিশের জালে যুবক


 প্রতিহিংসা চরিতার্থ করতে ইউটিউব চ্যানেল দেখে টাইম বোমা নিয়ে পুলিশের জালে পাঁশকুড়ার যুবক। গতকালই পাঁশকুড়া এক ব্যক্তির বাড়ি সংলগ্ন গোডাউন থেকে  উদ্ধার হয় টাইম বোমা। সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বম স্কোয়ারড।তারাই পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারে ভয়াবহ বিস্ফোরক ভর্তি এই টাইম বোমাটি। এর পরেই পুলিশ তদন্তে নামে এই বোমা কোথা থেকে এলো।পাঁশকুড়ার টাইমবোমা কান্ডের 6 ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত 24 বছরে যুবক আসানুর আলীকে গ্রেফতার করল পাঁশকুড়া থানার পুলিশ। অভিযুক্ত হায়দ্রাবাদের মার্বেল মিস্ত্রি। 

আজ তমলুক এসপি অফিসে পূর্ব মেদিনীপুর জেলার এসপি সুনীল কুমার যাদব সাংবাদিক সম্মেলন করে জানান যে পাঁশকুড়া বোমা কাণ্ডে মূল অভিযুক্ত কে 6 ঘণ্টার মধ্যে পাঁশকুড়ার রামগড় থেকে গ্রেপ্তার করাহয়েছে। অভিযুক্তের বাড়ি পাঁশকুড়া ঘোষপুর অঞ্চলের রামগড় গ্রামে। রজত গাঁতাইতের দোকান থেকে মোটা অঙ্কের ইমারতি সামগ্রী ধার নিয়েছিল ওই অভিযুক্ত। ধার শোধ না করার কারণে বারবার চাপ সৃষ্টি করেছিল রজত। তাই ভয় দেখানোর জন্য ইউটিউব দেখে I.E.D বিস্ফোরকের মতো বোমা বানিয়ে ফেলে। এরপর গতকাল সকালে দোকানের গোডাউনে ওই বিস্ফোরক বোমা রেখে চলে যায় অভিযুক্ত। এরপর ফোনে হুমকি দেয় চার বার। ফোনে দু বার এসএমএস করে। অভিযুক্তের কাছ থেকে ব্যবহার করা নতুন সিম' নতুন মোবাইল এবং বিস্ফোরক তৈরি করার কিছু সামগ্রী উদ্ধার করা হয়। আজকে অভিযুক্তকে তমলুক আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে আদালত। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: