Tuesday, 22 September 2020

নিউ ব্যারাকপুরে চলছে বিনামূল্যে অ্যান্টিবডি টেস্ট

নিউ ব্যারাকপুরে পৌরসভার শিবাজী সংঘ ক্লাব প্রাঙ্গনে বিনামূল্যে অ্যান্টিবডি টেস্ট এর আয়োজন করা হয় শিবাজী সংঘ ক্লাবের উদ্যোগে। করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করতে, মানুষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে কিনা, তা পরীক্ষামুলকভাবে দেখার জন্য বিনামূল্যে অ্যান্টিবডি টেস্টের আয়োজন করা হয়।
রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। আয়োজক নিউ ব্যারাকপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ড কমিটি। মোট 100 জনের পরীক্ষা মূলক ব্যবস্থা রয়েছে এই শিবিরে। প্রত্যেক পরিবার পিছু একজন সদস্য এই করোনা অ্যান্টিবডি টেস্ট পরীক্ষা করতে পারবেন। সেক্ষেত্রে ভোটার কার্ড ও আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। ওয়ার্ড কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষেরা। সাধারণ মানুষদের বক্তব্য, এই ভাবে যদি উদ্যোগ নিয়ে সকল জায়গায় করোনা  অ্যান্টিবডি টেস্ট করা হয়, তাহলে করোনার সংক্রমণ কিছুটা হলেও রোধ করা যাবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: