Monday, 21 September 2020

চলন্ত বাস থেকে মহিলার টাকা ছিনতাই, হাতেনাতে ধরা পড়লো দুই মহিলা ছিনতাইকারী

 
চলন্ত বাসে মহিলার টাকা ছিনতাই। হাতেনাতে পাকড়াও দুই মহিলা ছিনতাইবাজ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সুতি থানার সাজুরমোড় ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, এদিন সুতি থানার ছাবঘাঁটি এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে চাঁদের মোড় বাস স্ট্যান্ডে বেসরকারি বাসে চেপে নিজ বাড়ি কালিয়াচক যাচ্ছিলেন এক মহিলা। হঠাতই চলন্ত গাড়িতে পাশে বসে থাকা অবস্থায় দুই মহিলা ছিনতাইবাজ মানি ব্যাগ কেটে প্রায় পাঁচ হাজার টাকা চুরি করে নেই। তারপরেই হৈচৈ শুরু হলে শুরু হয় তল্লাশি। সাজুর মোড়ে বাস থামিয়ে কন্টাক্টর পুলিশ ডাকেন। তারপরেই তল্লাশি করতেই বেরিয়ে আসে টাকা। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত দুই মহিলাকে। যদিও অভিযুক্তদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।





শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: