খোদ সল্টলেকে অভিজাত এলাকায় এবার ধর্মান্ধতার রোষের শিকার মালদার মাদ্রাসার শিক্ষকেরা। সকালে কয়েকজন মাদ্রাসার শিক্ষক,বিকাশভবনে বিশেষ কাজে কলকাতাতে এসেছিলেন৷ বিকাশভবনে তাঁদের বিশেষ কাজ ছাড়া ও শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট নেতৃত্বদের সাথে জরুরী কিছূ কথা আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন শিক্ষকরা৷ সেই মতো তারা সল্টলেকের ডি এল ব্লকে একটা গেষ্ট হাউসে অগ্রিম সহ তাদের জন্য ৩ দিন রুম বুক করেছিল৷ সকাল ৬ টার পরে তাঁরা গেষ্ট হাউসে উঠেছিল৷ তাদের ডকুমেন্ট ও জমা করে যা যা নিয়ম আছে সব মানা হয়েছিল৷ প্রত্যেকে স্নান করে বাইরে একটু টিফিনের উদ্দেশ্যে বেরিয়েছিলেন৷তখনই সল্টলেকের মতো অভিজাত এলাকাতে গেষ্ট হাউসের পাশের বাড়ির বাসিন্দারা প্রবল আপত্তি করে৷ অমানবিক ভাবে মুসলধারা বৃষ্টির মধ্যে তাদের গেষ্ট হাউস থেকে তাড়িয়ে দিতে বাধ্য করে৷ বৃষ্টির মধ্যে শিক্ষকগন আশ্রয়হীন হয়। গেষ্ট হাউসের ম্যানেজার জানালেন," দাদা কিছু মনে করবেন না সবাই মুসলিম তো আর বিশেষ করে তাঁদের পোশাক ও দাঁড়ি দেখে এলাকাবাসী প্রবল আপত্তি করছে৷ আমি নিরূপায়৷" এর পর তাদের বের করে দেওয়া হয়। ঘটনার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন শিক্ষকরা। কলকাতার মত উন্নত শহরে এসে সর্মান্দ্ধতার নতুন শিক্ষা নিলেন মালদা থেকে আসা শিক্ষকরা।
Tuesday, 22 September 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.



0 coment rios: