Tuesday, 22 September 2020

রাস্তার বেহাল দশা হলুদ গাছের চারা পুঁতে প্রতিবাদ সিপিআইএমের

 

হাবরা জিরাট রোডের বেহাল দশা প্রতিবাদে হলুদ গাছের চারা পূতে বিক্ষোভ-অবরোধ সিপিআইএমের।সোমবার ব্যবসায়ীদের অবরোধের পর মঙ্গলবার ফের যশোর রোড এবং জিরাট রোডের সংযোগস্থল এক নম্বর রেলগেট এলাকায়  পথ অবরোধ করে সিপিআইএমের পক্ষ থেকে। এদিন প্রথমে তারা হাবরা শহরে মিছিল করে বিক্ষোভ দেখায় পরবর্তীতে তাদের কর্মীসমর্থকরা রাস্তা অবরোধ করে।
পরবর্তীতে হাবড়া থানার পুলিশ এসে রাস্তা মেরামতের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তাদের দাবি দীর্ঘদিন ধরে জিরাট রোডের বেহাল দশা দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ হুশ নেই প্রশাসনের তাই বাধ্য হয়ে অবরোধের পথে হাটা। সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে পরে তারা অবরোধ তুলে নেয়। সাত দিনের মধ্যে রাস্তা মেরামত না হলে ফের আন্দোলনের হুমকি দেয় সিপিএম নেতৃত্ব।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: