তৃণমূল পরিচালিত গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে একশো দিনের প্রকল্প লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ করে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করল দলেরই পঞ্চায়েত সদস্যরা। দুর্নীতির অভিযোগ কে কেন্দ্র করে প্রকাশ্যে এল কালিয়াচক 2 নম্বর ব্লকের গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল।
প্রসঙ্গত তৃণমূল পরিচালিত গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতে 100 দিনে প্রকল্পে সবজি চাষ করা হয়। উপভোক্তাদের অভিযোগ দুটি মাত্র নেট, 1000 টাকা দিয়ে দায় সেড়েছেন পঞ্চায়েত প্রধান। প্রকল্প অনুমোদনের সময় তাদের 40 হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সাথে সবজি গাছ ও অন্যান্য সামগ্রী ও দেওয়ার কথা ছিল। কিন্তু সেসব তারা কিছুই পাননি। বারবার পঞ্চায়ত দপ্তরে গেলেও কোন সদুত্তর না পেয়ে ব্লক উন্নয়ন আধিকারিক ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৪২জন উপভোক্তা।
এই ঘটনায় উপভোক্তাদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। তাদের অভিযোগ সমস্ত টাকা আত্মসাত করেছেন প্রধান।আর এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি।জেলা বিজেপির সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, দুর্নীতি আর তৃণমূল এখন সমার্থক হয়ে গেছে। আর এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেবে দলের তরফ থেকে দাবি জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকারের।





0 coment rios: