শিলিগুড়ি মহাকুমার মুরালিগঞ্জ বিদ্যালয় এর প্রধান শিক্ষক কিছুদিন আগেই শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিলেন সেই পুরস্কার মূল্যের বেশ কিছুটা অর্থ দিয়ে আজ তিনি দৃষ্টিহীন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য বিছানার চাদর উপহার দেন, সেই সঙ্গে ঘোষপুকুর এলাকার কৃষক পরিবারের ছেলে মেয়েদের পুজোর নতুন বস্ত্র তুলে দেন । শিক্ষক শামসুল আলম বলেন শিক্ষা রত্নের পাশাপাশি 25000 টাকা পুরস্কার মূল্য পেয়েছিলাম, সেখান থেকে আজ 15 হাজার টাকার বস্ত্রসামগ্রী ওদের হাতে তুলে দিই আর বাকি 10000 টাকা আমার এক প্রাক্তন ছাত্রের চিকিৎসার জন্য দেব।
ভালো লাগছে পুরস্কার মূল্যের টাকাটি ভালো কাজে লেগেছে । আজ বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সামসুল আলম কে সন্মান জানানো হয় । ওয়েলফেয়ার প্রধান বাপন দাস বলেন শিক্ষক সামসুল আলম আমাদের উত্তরবঙ্গের গর্ব । তাঁর মানবিক কাজ সম্প্রীতি বার্তা দিল।



0 coment rios: