Wednesday, 2 September 2020

মোহাম্মদ আলী পার্কে ছোট হচ্ছে পুজোর আয়োজন

করোনার আবহাওয়ায় থেমে নেই বাঙালির দুর্গাপূজা। তাই এখন প্রাক পুজোর চলছে খুঁটিপুজো একে একে ছোট-বড় সব বারোয়ারি পূজা কমিটি শুরু করে দিয়েছে খুঁটি পুজো,এমনই এক নিদর্শন আজ সকালবেলা মধ্য কলকাতার অতিপরিচিত মোহাম্মদ আলী পার্কের দুর্গা পুজো পুজো অনুষ্ঠিত হলো।   এবছর 52 বছরে পদার্পণ করল মোহাম্মদ আলী পার্কের দুর্গাপূজা।
গত বছরে পার্কের জমিতে থাকা ভূগর্ভস্থ ট্যাংক ভেঙে যাওয়ার ফলে মোহাম্মদ আলী পার্কের পুজো স্থানান্তরিত হয় ফায়ার ব্রিগেডের বিল্ডিং এর জায়গায় আবারো এ বছরও পার্কের জায়গা না পেয়ে পুজো হবে সেই ফায়ার ব্রিগেডের  বিল্ডিং এর ভিতরে।
আজ খুঁটি পুজোর পুণ্য লগ্নে হাজির ছিলেন স্থানীয় পৌর মাতা রেহানা খাতুন সহ পার্শ্ববর্তী ওয়ার্ডের পৌর পিতা সঞ্জয় বক্সী ও এম এল এ স্মিতা বক্সি সহ পুজো কমিটির একাধিক সদস্যরা ও ক্লাব সভাপতি।
পূজা কমিটির তরফ এ জানা গেল করো না পরিস্থিতির জন্য এবছরের পুজো সরকারি নিয়ম মেনেই সামাজিক দূরত্ব লাগু করা হবে তৎসহ বিগত বছরের ন্যায় এ বছরেও মাতৃ আরাধনা করা হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: