অশোকনগরের স্টেট জেনারেল হাসপাতালে সাধারণ চিকিৎসা বন্ধ করে করোনা হাসপাতাল করা হয়েছে । স্বাস্থ্য দপ্তরের নির্দেশে সাধারণ মানুষের চিকিৎসা হবে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে।এছাড়া পুরসভার স্বাস্থ্য কেন্দ্র ও মাতৃ সদন সাধারণ চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন পুর প্রশাসক প্রবোধ সরকার । আপাতত অশোকনগর স্টেট জেলা হাসপাতালে করোনা চিকিৎসার জন্য ৬০টি বেড রয়েছে।তবে আইসিইউ ও ভেন্টিলেশন ছাড়া করোনা আক্রান্তদের পরিষেবা কিভাবে দেওয়া সম্ভব ! সে ক্ষেত্রে প্রশাসকের বক্তব্য সেরকম খারাপ অবস্থা হলে রোগীদের অন্যত্র ট্রান্সফার করে দেওয়া হবে । পুরসভা সূত্রে জানা গিয়েছে অশোকনগর পৌরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা চলতি সপ্তাহে 500 ছাড়িয়েছে ।
Wednesday, 2 September 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.




0 coment rios: