Wednesday, 2 September 2020

দমদমে এক যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

দমদমে পিকে গুহ লেনের একটি নির্মীয়মান বহুতলের নিচে থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। মৃত যুবতীর পরিচয় এখনো পর্যন্ত অজ্ঞাত। ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি নির্মীয়মান বহুতলের পাঁচিলের কাছে মৃতদেহটি পড়ে থাকতে দেখে তারা।
মৃতার বয়স আনুমানিক তেইশ বছর।এলাকার মানুষজন মনে করছে ধর্ষণ করে খুন করে কেউ ফেলে দিয়ে যেতে পারে। পাঁচিলের কাছ থেকে রক্তের দাগ ও পাওয়া গিয়েছে ।
পরবর্তী সময়ে তারা দমদম থানার পুলিশকে খবর দেয় পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ ।পাশাপাশি পুলিশ আরো খতিয়ে দেখছে শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা ইতিমধ্যেই মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: