করোনা পজিটিভ হওয়ার আতঙ্কে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। নদিয়ার চাকদহের খোশবাস মহল্লার বাসিন্দা পেশায় মাছ বিক্রেতা দিলীপ বিশ্বাস নামের (৬২) এক বৃদ্ধ গত কয়েকদিন যাবৎ জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। অভিযোগ, চাকদহ হাসপাতালে পরীক্ষার পর তার করোনা পজিটিভ ধরা পড়ে। আর এর পরই আতঙ্কিত হয়ে মঙ্গলবার বাড়িসংলগ্ন আম গাছে গলায় গামছা লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


0 coment rios: