Monday, 28 September 2020

একটি ভোলা মাছ ধরে রাতারাতি লাখপতি হলেন এক বৃদ্ধা

নদীতে মিন ধরতে গিয়ে রাতারাতি ঘুরে গেলো এক বৃদ্ধার ভাগ্যের চাকা।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলা গঙ্গাসাগরের চকফুলডুবি গ্ৰামে, স্থানীয় সূত্রে জানা যায়  পুষ্প কর নামে ঐ বৃদ্ধা  ২৬শে সেপ্টেম্বর  সকালে  নদীর পাড়ে মিন ধরতে গিয়ে  দেখতে পান যে একটা বিশাল আকৃতির  মাছ ভেসে আসছে তখন তিনি তার মিন ধরার জালটিকে ওই মাছের দিকে ঠেলে দেন কিন্তুু ওই মাছটা তখনো পর্যন্ত ওই বৃদ্ধার জালে ঢোকেনি তখন ওই বৃদ্ধা জাল টিকে টেনে নিয়ে,ওই মাছটিকে ধাওয়া করে।কিছুটা নদীর পাড়ে হেঁটে যাওয়ার পরে তিনি দেখেন ওই মাছটি একদম  নদীর ধারে চলে এসেছে । তিনি  তখন তার পাশে থাকা অন্য মৎস্যজীবীদের ডাকেন এবং তার ডাকে পাশে থাকা দুইজন মৎস্যজীবী এসে ওই বৃদ্ধাকে সাহায্য করেন আর ওই মাছটিকে ডাঙ্গার উপরে তোলেন। 
তারপর ওই বৃদ্ধা ওই মাছটিকে নিয়ে বিক্রি করতে যান দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের বীরেন্দ্র মাছ মার্কেটে, সেখানে ওই মাছটিকে ওজন করলে দেখা যায় মাছটির ওজন  ৫৩ কিলো ৬০০ গ্রাম, তারপর ওই মাছটি ওই মার্কেটে নিলাম ওঠে , নিলামে ওই মাছটির দর ওঠে প্রতি কিলো ৬২০০ টাকা অর্থাৎ  মাছটির মোট মূল্য দাঁড়ায় ৩ লক্ষ ৩২ হাজার ৩২০ টাকা, ওই টাকাটা পেয়ে বৃদ্ধা পুষ্প কর খুশি হয়ে  বাড়ি চলে আসেন।মৎস্যজীবীরা মনে করছেন ওই মাছটি জাহাজের সাথে ধাক্কা লেগে সমুদ্রের পাড়ের দিকে চলে আসে, আর তখনই ওই বৃদ্ধা  মাছটিকে দেখতে পান এবং তারপরই তার ভাগ্যের চাকা ঘুরে য়ায়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: