স্করপিও ও অটোর মুখোমুখি সংঘর্ষ আহত তিনজন আশঙ্কাজনক একজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর থানা এলাকায় আমতলা বারুইপুর রোডের এর কালির মোড়ে। এই নিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় মানুষজন আহত ও আশঙ্কাজনক ব্যক্তিদের উদ্ধার করে তাদের আমতলা গ্রামীণ হসপিটালে পাঠিয়েছে পাশাপাশি স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে গিয়ে পাল্টি খেয়ে যাওয়া অটোর সামনে রাবিশ এর বস্তা ইট কাঠের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখে।
স্থানীয় মানুষজন ও পুলিশ প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যে অটোটি জুলপিয়া দিকে যাচ্ছিল আর জুলপিয়া দিক থেকে স্করপিও গাড়িটি আসছিল ঠিক আছে এই সময় দুর্ঘটনাটি ঘটে ।তবে স্থানীয় মানুষদের যে বক্তব্য যে এই যে দীর্ঘ 100 মিটার রাস্তা বেহাল অবস্থার কারণ এই দুর্ঘটনা ঘটে আজ দুর্ঘটনা বড়ো আকার নিয়েছে । ঘাতক গাড়িটিকে আটক করেছে বিষ্ণুপুর থানার পুলিশ । অটো ড্রাইভারের নাম নবিন করণ 42, যাত্রী রাজু হালদার, আর এক যাত্রীর নাম জানা যায়নি ।



0 coment rios: