Sunday, 27 September 2020

টাকি রোড ও বাসন্তী হাইওয়েতে চণ্ডীপাঠ ও মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনী মিছিল পুরোহিতদের

বসিরহাট মহকুমা মিনাখা বাসন্তী হাইওয়ে ও মাটিয়া থানার টাকি রোডের পুরোহিতদের মহা মিছিল। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছিলেন ৮০০০ হাজার সনাতনী ব্রাহ্মণ পুরোহিতদের মাসিক ভাতা ১০০০ টাকা করে দেবেন  পাশাপাশি বাংলা আবাস যোজনার ঘর পাবেন যাদের ঘর নেই। এই নির্দেশ জারি করার পর গোটা বাংলা জুড়ে পুরোহিত সমাজের মধ্যে বাংলা সম্প্রীতির সুর শোনা যাচ্ছে। যেখানে মুসলিম সমাজের ইমামদের জন্য সাম্মানিক ভাতা চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন ছিল যে, পুরোহিত সমাজ কেন বঞ্চিত হবে তার‌ই পেক্ষাপটে যে বাংলা সব সম্প্রদায়ের সম্প্রীতির বাংলা। সেটা আরো একবার প্রমান করলেন প্রশাসনিক প্রধান। তিনি পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন।
তাই আজকে গোটা বাংলায় সব ধর্মের সম্প্রীতি সুর উঠেছে। এক দিকে সামনে মহাপুজো দেবী দুর্গার চণ্ডীপাঠ, অন্যদিকে মমতা বন্দোপাধ্যায়ের নামের জয়ধ্বনি শুরু করেছে সনাতনী ব্রাহ্মণ এর বাংলার পুরোহিতরা। রবিবার সকাল দশটা নাগাদ বাসন্তী হাইওয়ে ও টাকি রোডের কয়েক হাজার পুরোহিতদের মাইক নিয়ে প্রচার, চণ্ডীপাঠ জয়ের ধনী মধ্য দিয়ে, দুই ব্লকের কুড়ি কিলোমিটার পথ যাত্রা করল পুরোহিতরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী ভূমিকাকে ভূয়সী প্রশংসা করেছেন। উদ্যোক্তা মিহির ঘোষ ও পুরোহিত দেবাশীষ ভট্টাচার্য্য বলেন, এটাই বাংলার সংস্কৃতি এখানে সব ধরনের মানুষ বসবাস করেন। এটা সম্প্রীতির বাংলা ,এখানে কোন হানাহানি নেই এখানে আমরা সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: