Sunday, 27 September 2020

সামাজিক বয়কটের করোনা যোদ্ধাদের নিয়ে ফুটবল ও সম্মাননা জ্ঞাপন

বসিরহাট মহকুমা বসিরহাট পুরসভার ছোট জিরাকপুর অঞ্চলের বিদায়ী জনপ্রতিনিধি স্বপ্না দাস ও গোপাল দাসের উদ্যোগে করোনার যোদ্ধাদের নিয়ে ফুটবল ম্যাচ ও  সম্মাননা জ্ঞাপন উদ্যোক্তাদের ।মঞ্চে উপস্থিত ছিলেন মহামেডানের ফুটবল সচিব বিধায়ক দিপেন্দু বিশ্বাস এবং অন্যান্য অতিথিরা বিধায়কের হাত থেকে পুরস্কার পেয়ে রীতিমতো আবেগ আপ্লুত ও সম্মানিত হয়েছেন করোনা যোদ্ধারা, এদিকে 32 জন স্বাস্থ্য কর্মী থেকে ওয়ার্ডের যুবকদের নিয়ে একটি করোনা পরিষেবা দল তৈরি করা হয়েছিল । তাদেরকে নিয়ে একটি ফুটবল ম্যাচের আয়োজন করেন উদ্যোক্তারা। পাশাপাশি তাদের হাতে স্মারক প্রদান করেন। যেভাবে গত চার মাস ধরে বিশ্ব মহামারী তথা গোটা ভারতবর্ষের মানুষের মধ্যে আতঙ্কের ছাপ দেখা দিয়েছিল। করোণা আক্রান্ত রোগীদের কাছে আপন হয়েছিল পর,আর পর হয়েছিল আপন, সব মিলিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে একদিকে প্রচারে অন্যদিকে করোনার জন্য সচেতনতা বার্তা দিয়েছিল ।
এমনকি জ্বরে আক্রান্ত রোগীদের কাছে যাচ্ছিল এরাই সামাজিকভাবে বয়কট পড়েছিল। তার মধ্য দিয়ে তাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছিল মানুষকে বাঁচানোর স্বপ্ন। তাকে হাসপাতালে পাঠানো তাকে সুস্থ সেবা করা প্রতিনিয়ত খবর নেওয়া। এইসব যোদ্ধাদের মানুষ তাই ভুলিনি, তাই তাদের নিয়ে একদিকে ফুটবল ম্যাচের আয়োজন অন্যদিকে মঞ্চে তাদের সম্মাননা যোদ্ধাদের দেখতে ভিড় জমিয়েছিল মানুষ এমনকি যারা সামাজিক বয়কট করেছিল তারাই আজকে দুহাত ভরে আশীর্বাদ ও হাততালি দিচ্ছেন এইসব যোদ্ধাদের।
স্বাস্থ্যকর্মী মনিকা দাস বলেন আমরা সামাজিক বয়কট গ্রামে মধ্যে পড়েছিলাম, এমনকি বাড়িতেও। করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে গেলে  কটুক্তি কথা শুনতে হয়েছিল, আমরা থেমে যায়নি লড়াই চালিয়ে গিয়েছি একদিকে পরিবারের কাছে সামাজিক বয়কটের মুখে পড়তে হয়েছে অন্যদিকে আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে রীতীমতো নানান কথা শুনতে হয়েছে। কিন্তু লড়াই করে আমরা এগিয়ে গিয়েছি। আজকের এই সম্মাননা পেয়ে আমাদের কাজকে আরও বেশি উৎসাহিত করবে। আরো দায়বদ্ধতা আরো বেশি মানুষের পাশে থাকতে যেতে হবে ।এই সংকল্প নিলাম এই মঞ্চ থেকে। এবার থাকবে যতদিন করোনা মুক্ত বাংলা না হবে তাই আজকের এই দিনটাকে আমাদের কাছে স্মরণীয় করে রাখতে চাই।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: