Saturday, 26 September 2020

রাজস্থানের উদ্ধার হাওয়া মেয়েকে ঘরে ফেরালো গোপালনগর থানার ওসি

 

গোপালনগর থানা এলাকার নোহাটা ফুলবাড়ীর বাসিন্দা ফিরোজা খাতুন তার মেয়েকে প্রায় ৩ বছর আগে বিয়ে দিয়েছিলো কলকাতার এক যুবকের সঙ্গে। তারপরে জামাইয়ের সঙ্গে মেয়ে চলে যায় মুম্বাইতে l স্বামী মারধর করতো সেই কারণে বাড়ি ফেরার জন্য মুম্বাই থেকে পালিয়ে ট্রেন ধরে মেয়ে রাবেয়া খাতুন l কিন্তু ভুল ট্রেনে উঠাতে পৌঁছে যায় রাজস্থানের ভীমগঞ্জ মান্ডি স্টেশনে l নিরুপায় হয়ে দ্বারস্থ হয় পুলিশের  কাছে l
পুলিশের পক্ষ থেকে তাকে নারী নিকেতন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়া হয় lসংস্থাটি রাবেয়ার কাছ থেকে তথ্য পেয়ে  গোপালনগর থানার ও সি র সঙ্গে যোগাযোগ করে l ও সি কাজল ব্যানার্জি রাবেয়ার মা কে খুঁজে বের করে রবেয়াকে বাড়ি ফেরানোর প্রস্তাব পাঠায়  l শনিবার রাজস্থান পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা রাবেয়াকে নিয়ে গোপালনগর থানায় এসে পৌঁছায় l অবশেষে দু'বছর নিখোঁজ থাকা মেয়েকে কাছে পেয়ে খুশি ফিরোজা খাতুন l


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: