হারিয়ে যাওয়া টাকা ভর্তি ব্যাগ ফেরালো দুই যুবক। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে বনগাঁ থানার ত্রিকোণ পার্ক এলাকায়। দুই যুবকের নাম রাম প্রসাদ সাহা ও সুরাবুদ্দিন। রামপ্রসাদ পেশায় চায়ের দোকানি ও সুরাব উদ্দিন পেশায় ছোট ট্রাক চালক। টাকা ভর্তি ব্যাগ ফিরে পেয়ে দুই যুবককে ধন্যবাদ জানিয়েছেন ব্যাগের মালিক সন্তু বিশ্বাস।সন্তুবাবু জানিয়েছেন, তিনি ওষুধের সেলসম্যান । এদিন দুপুরে বাগদা থেকে ওষুধের টাকা সংগ্রহ করে বাইকে করে সুভাষপল্লী বাড়িতে ফিরছিলেন। বনগাঁ এসে দেখেন তার ব্যাগ নেই। চা দোকানের মালিক রামপ্রসাদের ফোন পেয়ে ত্রিকোণ পার্ক এলাকায় ছুটে আসেন তিনি। রামপ্রসাদ ও সুরাবুদ্দিন রা বলেন" যে কোন ব্যক্তির কোন কিছু হারিয়ে গেলে সেটি পাওয়া মাত্রই ফেরত দিয়ে দেওয়া উচিত। আমরা ব্যাগটি ফেরত দিয়ে সমাজে একটি বার্তা দিতে চাইলাম।এদিন দুপুরে চায়ের দোকানে ব্যাগটি নিতে এসে দুই যুবককে জড়িয়ে ধরেন সন্তু বাবু।সন্তু বলেন আমি সাধারন ওষুধের সেলসম্যান কালেকশনের প্রায় 25 হাজার টাকা ও কয়েক লক্ষ টাকার বিল ছিল ব্যগের মধ্যে।ব্যাগটি হারিয়ে গেলে খুব অসুবিধার মধ্যে পড়ে যেতাম এই দু'জন ব্যাগটা পেয়ে আমাকে পেতে সাহায্য করায় সারা জীবন আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ হয়ে থাকলাম।
Saturday, 26 September 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.



0 coment rios: