বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার গোকুল পুর গ্রামের নয়নজুলি থেকে উদ্ধার এক পচা গলা মৃতদেহ।আজ শনিবার দুপুর 12 টা নাগাদ এলাকার পাট চাষিরা ওই নয়ানজুলিতে পাট ধুতে গিয়ে দেখে দুর্গন্ধ ছড়াচ্ছে ।চারিদিকে ভালো করে খোঁজ করে তারা দেখে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ ভাসছে নয়নজুলির জলে। পাশেই জলে ভাসছে একটি মাথার হেলমেট। সাথে সাথে স্বরূপনগর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান বাইরে থেকে খুন করে ফেলে দিয়ে গেছে। যদিও কিভাবে মৃত্যু ওই ব্যক্তির তার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। উদ্ধার হওয়া মৃতদেহর নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি।


0 coment rios: