বাসন্তীতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকার পানিখালি বাজারে। শুক্রবার রাত থেকেই গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ দুই যুব তৃণমূল কর্মীকে মারধর করেন ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান ইন্ চার্জ শঙ্কর সর্দার ও তার অনুগামীরা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন শঙ্কর। পাল্টা তিনি অভিযোগ করেন শনিবার সকালে পানি খালি বাজারে তাদের তৃণমূল কর্মীরা গেলে সেখানে তাদের উপর হামলা চালায় নাসির খানের নেতৃত্বে যুব তৃণমূল কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলদারি চলছে। যুব তৃণমূল এলাকায় সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলাকার তৃণমূল কর্মীরা। যুব তৃণমূল নেতা ইউসুফ আনসারী খুনের ঘটনায় জেল খাটছে, তার অবর্তমানে আদিবাসী সম্প্রদায়ের ছেলে শঙ্কর কে প্রধান করা হয়েছে বলে তাদের উপর যুব তৃণমূল হামলা চালাচ্ছে বলে অভিযোগ।
Saturday, 12 September 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.



0 coment rios: