Saturday, 12 September 2020

দশটি চোরাই বাইক সহ গ্রেফতার এক পাচারকারী

দশটি চোরাই বাইক সহ গ্রেফতার এক পাচারকারী ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার মিনাখা থানার কুমার জোল গ্রামে। পাচারকারী আজহার তরফদার দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাইক চুরি করে মজুদ করত পড়ে সেগুলো চোরাই দামে বিক্রি করত।  মিনাখা থানা সহ বিভিন্ন থানায় বাইক চুরি হওয়ার ঘটনা অভিযোগ দায়ের হয়েছিল। এমনকি বাসন্তী হাইওয়েতে বাইক চুরি যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে,  বসিরহাট জেলা পুলিশ এ নিয়ে়ে তদন্ত শুরু করলে  পুলিশের কাছে  বাইক কারবারী মূল পান্ডা আজহার নাম উঠে আসে।
দীর্ঘদিন ধরে বাইক ছিনতাই এর মূল পান্ডা আজহারের নাম জড়িত , আজ শনিবার ভোররাতে ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রতাপ মোদক  নেতৃত্বে একদল পুলিশ  গিয়ে কুমারজোল গ্রাম তার নিজস্ব বাড়ি থেকে দশটা চোরাই বাইক উদ্ধার করে। পাশাপাশি আজহারকে গ্রেফতার করে মিনাখা থানার পুলিশ।  বাইক পাচারকারীর সঙ্গে আন্তর্জাতিক পাচারের যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ ধৃত বাইক পাচারকারীকে আজ শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: