Sunday, 13 September 2020

সুন্দরবন কোস্টাল থানায় আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বাধা দিলে পুলিশকে মারধর ও থানা ভাঙচুর

 

সুন্দরবন কোস্টাল থানায় ভাঙচুর ও পুলিশ কর্মীদের মারধর করার অভিযোগ। দীর্ঘদিন ধরেই গোসাবার রাধানগর তারানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীদের সাথে তৃণমূলের অশান্তি বিবাদ লেগে রয়েছে। গতকাল ও দুপক্ষের মধ্যে বিবাদ হয়। ঘটনায় তৃণমূলের চারজন ও বিজেপির দুজনকে গ্রেফতার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।
তৃণমূলের ধৃতদের থানা থেকে ছাড়াতে রবিবার সকালে তৃণমূল কর্মীরা থানার সামনে হাজির হয়। তখনই তৃণমূল কর্মীদের সাথে বিবাদ বাঁধে পুলিশের। থানা থেকে জোর করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাঁধা দেয় পুলিশ। তখন পুলিশের সাথে গন্ডগোল, অশান্তি শুরু হয়। থানায় ভাঙচুর করে উত্তেজিত তৃণমূল কর্মীরা। থানা থেকে একটি বাইক চুরি করে নিয়ে যায় তারা। পুলিশ কর্মীদের বেধরক মারধর করা হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: