Sunday, 13 September 2020

বারুইপুর সংশোধনাগারে আত্মঘাতী বিচারাধীন বন্দী

 

নবম শ্রেণীর এক ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছিল খোদ বাবার বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত বাবার বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের বাকি সদস্যরা। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার তপন ভাঙ্গর নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতে র নির্দেশ দেন। এরপর পুলিশ ধৃতকে বারুইপুর সংশোধনাগারে নিয়ে যায় শনিবার বিকেলে। শনিবার রাতে সেই সংশোধনাগারের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন অভিযুক্ত। রবিবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: