Sunday, 13 September 2020

ফেক চার্জশিটে দমবেনা সীতারাম, কলকাতায় জানিয়ে দিল বামেরা

 

দিল্লি দাঙ্গায় সিপিএমের সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরির নাম দিল্লি পুলিশের চার্জশিটে রয়েছে। এরই প্রতিবাদে মধ্য হাওড়া কদমতলা জেলা পার্টি অফিস থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করে সিপিএম কর্মীরা। নেতৃত্বে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সূর্যকান্ত মিশ্র বলেন দিল্লি পুলিশের সাপ্লিমেন্টারি চার্জশিটের 17 পাতার মাঝখানে সীতারাম ইয়েচুরি, জয়তী ঘোষ, যোগেন্দ্র যাদব সহ বিশিষ্ট ব্যক্তিদের নাম আছে ।
পুলিশের পক্ষ থেকে অস্বীকার করা জায়গা নেই।  তিনি অভিযোগ করেন বিজেপি সংবিধান কাঠামো এবং ধর্মনিরপেক্ষতার ওপর আক্রমণ করছে। সিপিএম ও অন্যান্য বামপন্থী দল এর প্রতিবাদ করায় তাদেরকে মিথ্যে মামলায় জেলে পাঠানো হচ্ছে। কিন্তু তারা পিছু হটবে না। এনআরসি, এনপিআর এবং কাশ্মীর নিয়ে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: