Sunday, 13 September 2020

আসানসোলে সাংসদ সৌমিত্র খাঁর গ্রেপ্তারের প্রতিবাদে বাগুইআটি থানায় ডেপুটেশন

 

গতকাল আসানসোলে সাংসদ ও যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ এর গ্রেপ্তারের প্রতিবাদে এবং রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের প্রতি পুলিশকর্মীদের অসম্মানজনক আচরণের  বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ বাগুইআটি থানায় ডেপুটেশন দিল রাজারহাট গোপালপুর বিধানসভার যুব মোর্চার কার্য কর্তারা।
বিজেপির জেলা সম্পাদক স্বপন রায় চৌধুরী জানালেন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে থাকার পরিস্থিতি নেই।  পুলিশ তৃণমূলের দলদাস হয়ে যেভাবে বিজেপি কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েছে সেটা চিন্তার বাইরে। আজ পুলিশ বিজেপির যুব মোর্চার কর্মীদের বিভিন্ন মিথ্যা মামলার কেস দিয়ে ফাঁসিয়ে দিচ্ছে। আমরা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জী অবলম্বিত পথে চলি,  আমরা লড়াই চাই না।  কিন্তু এটাও ঠিক নয় যে আমাদের কেউ কিছু বললে আমরা সবসময় তা মেনে নেব।  আমরা যে দিনকে হিংস্র হয়ে যাবো সেদিনকে তৃণমূলের অবস্থা খারাপ হয়ে যাবে। পুলিশ প্রশাসন তৃণমূলের উঙ্গলি হিননে কাজ করে চলেছে। এটা বেশিদিন মেনে নেওয়া যাবে না। যুব মোর্চার এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করায় সৌমিত্র খাঁ ডেপুটেশন দিতে গেলে পুলিশ তাকেও গ্রেপ্তার করে। সৌমিত্র খাঁ কে বেলবন্ডে ছেড়ে দেওয়া হলেও ওই কর্মীকে পুলিশ এখনও ছাড়েনি। এইভাবে চলতে থাকলে আগামী দিনে আরো বড় আন্দোলনের দিকে যাব। এই আন্দোলন তখন প্রশাসন আর সামলে উঠতে পারবে না।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: