Thursday, 10 September 2020

শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের মৃত্যুর জন্য বেলঘড়িয়ার মিডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্য কমিশনে ৫ লক্ষ টাকা জমা দিতে নির্দেশ কমিশনের

 

উত্তর 24 পরগনার ইছাপুরের বাসিন্দা উচ্চমাধ্যমিক ছাত্র শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের মৃত্যুর জন্য বেলঘড়িয়ার মিডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্য কমিশনে ৫ লক্ষ টাকা জমা দিতে আজ নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও হলফনামা জমা দেওয়ার পাশাপাশি জেলা স্বাস্থ্য আধিকারিককে দিয়ে তদন্তের তদন্তের নির্দেশ দিয়েছে  কমিশন। গত ১০ জুলাই শুভ্রজিতের মৃত্যু হয়। চিকিৎসায় গাফিলতি নিয়ে ৪ টি মামলা দায়ের হয়। কোভিড সন্দেহে তিনটি হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রের মৃত্যু হয়। তবে সেখানেও শুভ্রজিৎ এর মা আত্মহত্যার হুমকি দিলে তবেই তার ছেলেকে ভর্তি নেওয়া হয়।
হাসপাতাল গুলির অমানবিকতা ও ময়নাতদন্তের দাবী নিয়ে বেলঘড়িয়া থানায় শুভ্র জিতের পরিবার অভিযোগ দায়ের করে। পরে হাইকোর্টে মামলা হয়। স্বাস্থ্য কমিশন ও ন্যাশানাল হিউম্যান রাইটসে লিখিত অভিযোগ করেন  শুভ্রজিতের মা শ্রাবণী চ্যাটার্জি ও বাবা বিশ্বজিৎ চ্যাটার্জি। আজ স্বাস্থ্য কমিশনের মামলাটি ওঠে। আইনজীবী জয়ন্ত নারায়ন চট্টোপাধ্যায় ভার্চুয়ালি পুরো মামলাটি ইছাপুরে শুভ্রজিৎ এর বাড়ি থেকেই করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: