Thursday, 10 September 2020

বসিরহাটে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত ১, আহত২,

বসিরহাট মহকুমা হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মুন্সি ঘেরি ছোয়ানি গ্রামের বছর 42 এর মনসা মুন্ডা বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ মাঠে নিজের কৃষি কাজ করছিলেন ঠিক তখনই হঠাৎ করে বজ্রপাত হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। সঙ্গে যে দুজন ছিল তারা ও আহত হয়েছেন। এক গবাদিপশুর ও মৃত্যু হয়েছে। মনসা মুন্ডার মৃতদেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে হাড়োয়া থানার পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।মনসা মুন্ডা মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় মুন্সি ঘেরি ছয়আনি গ্রামে  নেমে এসেছে শোকের ছায়া।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: