বিথারী সীমান্তে মহিলাসহ ৭ জন বাংলাদেশী গ্রেফতার
বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ বিথারী সীমান্তের ঘটনা। সাতজন বাংলাদেশী মহিলাসহ কাঁটাতার পেরিয়ে রাতের অন্ধকারে এ দেশেও ঢুকলে সীমান্তে কর্মরত জওয়ানদের নজরে পড়ে।শিশু সহ মহিলা ৭ জনকে 112 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ধরে ফেলে। তাদের কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এ দেশে আসে তারা। এদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলা বিভিন্ন থানা এলাকায় ।এদের কোন উপযুক্ত নথিপত্র না থাকায় এদেরকে গ্রেফতার করে বিএসএফ স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। ধৃত সাত বাংলাদেশিকে আজ বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।


0 coment rios: