জাল নোট চক্রের অন্যতম কিংপিন এনামুল হক গ্রেফতার
ভারত- বাংলাদেশ জাল নোট চক্রের অন্যতম কিংপিন এনামুল হককে মালদা থেকে গ্রেফতার করলো এন আই এ।বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মোহনপুর এলাকায় তার বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে এন আই এ। গত কয়েক বছর ধরে ওয়ান্টেড ছিল ওই জালনোট করবারির। তার মাথার ২৫ দাম হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।শুক্রবার ধৃতকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য মালদা আদালতে পেশ করে এন আই এ।


0 coment rios: