Friday, 4 September 2020

‘‌প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি উদ্বেগজনক’, স্বীকার সেনাপ্রধানের‌

 

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যে পরিস্থিতি বেশ উদ্বেগজনক শুক্রবার তা স্বীকার করে নিলেন সেনাপ্রধান এমএম নরবণে। চীন সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে এবং জওয়ানদের মনোবল বাড়াতে বৃহস্পতিবারই লাদাখের লেহ্‌ সফরে গিয়েছেন সেনাপ্রধান। সেখানেই শুক্রবার সকালে সংবাদসংস্থা এএনআই–এর মুখোমুখি হয়ে সেনাপ্রধান বলেছেন, ‘‌প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বর্তমান পরিস্থিতি কিছুটা উদ্বেগপূর্ণ। সেদিকে লক্ষ্য রেখে আমাদের নিরাপত্তার জন্যই আমরা কিছু আগাম সতর্কতামূলক পদক্ষেপ করেছি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর যাতে আমাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব সুরক্ষিত থাকে। পরিস্থিতি গত তিন–চার মাস ধরেই গুরুগম্ভীর। চীনের সঙ্গে কূটনৈতিক এবং সামরিক স্তরে আলোচনা আমরা চালিয়ে যাচ্ছি। এটা ভবিষ্যতেও চলবে। আমরা নিশ্চিত, আলোচনা এবং কথাবার্তার মাধ্যমেই সমস্যা মিটবে, সীমান্তে স্থিতাবস্থা ফিরবে এবং দেশের স্বার্থ আমরা সুরক্ষিত করতে পারব।’‌ ‌
সেনাপ্রধান জানালেন ইতিমধ্যেই তিনি লাদাখের বিভিন্ন স্থানে গিয়ে সেনা অফিসার এবং জুনিয়র কমিশনড্‌ অফিসার বা জেসিও–দের সঙ্গে কথা বলেছেন যাতে তাঁদের মনোবল বাড়ে। সীমান্তে কর্তব্যরত সেনাবাহিনীর প্রশংসা করে পরিস্থিতি পর্যালোচনাও করেছেন তিনি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: