Saturday, 12 September 2020

কামারহাটিতে চা-পে চর্চা অনুষ্ঠানে রাজ্য সভাপতির হাত ধরে বিজেপিতে যোগ দিল 500 কর্মী

 

কামারহাটি বিধানসভা অঞ্চলে আজ চায় পে চর্চা অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও ছিলেন বেলঘড়িয়ার ভূমিপুত্র রাজ্যের সহ-সভাপতি রাজু ব্যানার্জি, কলকাতা শহরতলি সাংগঠনিক জেলা সভাপতি কিশোর কর,সম্পাদক চণ্ডীচরণ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান মঞ্চে এদিন কামারহাটি অঞ্চলের প্রায় 500 কর্মী যোগ দিলেন বিজেপিতে। এই সমস্ত নতুন কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিলীপ ঘোষ। তাঁর বক্তৃতায় আবারো তিনি বলেন তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশ এর মাধ্যমে কাটমানি নিচ্ছেন আর যে সমস্ত পুলিশকর্মী এসব দুর্নীতির মধ্যে জড়িত আগামী দিনে তাদের যথাযথ ব্যবস্থা নেবে বিজেপি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: