Saturday, 12 September 2020

স্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ স্বামীর, গ্রেপ্তার স্ত্রী

স্ত্রীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ স্বামীর,বারবার বলেও কোনো সুরাহা হয়নি। অবশেষে হাড়োয়া থানা পুলিশের কাছে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের স্বামীর। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমা হাড়োয়া থানার খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি গ্রামের ব্রাহ্মণপাড়ায়। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে বছর  50 এর  মিনতি বিশ্বাস নামে ওই মহিলা পাড়ার ভিতরে বেআইনিভাবে মদ বিক্রি করতেন।যার কারণে পাড়ার মধ্যে গালিগালাজ থেকে শুরু করে মাতালের আনাগোনা বেড়ে যাচ্ছিল এবং এর জেরে পাড়ার পরিবেশ নষ্ট হচ্ছিল । এর ফলে পাড়ার লোকরা রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে। ওনার স্বামী 55 বছরের জগবন্ধু বিশ্বাস, এবং পাড়ার মানুষের অভিযোগের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে  বেআইনি মদ বিক্রির করার অভিযোগে 40 লিটার মদসহ মিনতি বিশ্বাস নামে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।  পাশাপাশি হাড়োয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে এর পেছনে আরও কেউ জড়িয়ে আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।স্ত্রীর বেআইনি কাজের বিরুদ্ধে স্বামীর এই পদক্ষেপে তাকে অভিনন্দন জানিয়েছে এলাকাবাসী ও পুলিশ।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: