Saturday, 12 September 2020

দুর্গাপুরে সাতসকালে উদ্ধার আহত সজারু

দুর্গাপুরের কোক-ওভেন থানার অন্তর্গত কল্পতরু কলোনিতে সাতসকালে দেখা মেলে এক আহত সজারুর।  এরপরই সজারু দেখতে ভিড় জমায় এলাকার মানুষেরা। প্রায় মাস দুয়েক আগে ওই এলাকা থেকে উদ্ধার হয়েছিল একটি সজারু। পশুপ্রেমী দেবাশীষ মজুনদার বলেন, আমি খবর পাওয়ার পরই তড়িঘড়ি এলাকায় যাই। সজারুটি আহত অবস্থায় ছিল,মাথায় ও পিঠে চোট রয়েছে।  আমি উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলাম। বনদপ্তর এর রেঞ্জ অফিসার পঞ্চানন রক্ষিত জানান, কল্পতরু কলোনি থেকে এই সজারুটি উদ্ধার করা হয়েছে।  আহত অবস্থায় রয়েছে।  চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলা হবে। তারপর পুনরায় ছেড়ে দেওয়া হবে।  এরা মূলত শান্ত জায়গায় থাকতে ভালো বাসে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: