দক্ষিণ 24 পরগনাা জেলা বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ কুলতলী থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আজ কুলতলী থানার পাচুয়া খালি সেতু থেকে দুই অস্ত্র বিক্রেতাকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে।
ধৃতদের কাছ থেকে 13 টি পাইপগান উদ্ধার করে পুলিশ। ধৃতদের নাম বাবুরাম ঘরামি ও দেব কান্ত শিকারি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে দুজনেই ক্যানিং থানা র গোলাবাড়ি অঞ্চলের মধুখালী গ্রামের বাসিন্দা।ধৃতরা এই অস্ত্র কোথা থেকে সংগ্রহ করলো এবং কাদের কাছে বিক্রি করার জন্য এসেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।এদের সাথে অন্য কোন আন্তর্জাতিক অস্ত্র কারবারি যোগাযোগ আছে কিনা সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।



0 coment rios: