৭ইসেপ্টেম্বর লক ডাউনের ভোরে বিধ্বংসী আগুনে মানিকতলা খালপাড়ের সুবিধাবঞ্চিত ৮০ টি পরিবারের ঘর বাড়ি সব পুড়ে ছাই হয়ে যায়। সবকিছু হারিয়ে এক বস্ত্রে নিঃস্ব হয়েছিল প্রাায় আশি টি পরিবার। সেই দিনই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেক মহিলার হাতে ভালো মানের নতুন শাড়ি তুলে দেওয়া হয়েছিল ভাষা ও চেতনা সমিতির পক্ষ থেকে। নাট্যব্যক্তিত্ব বিপ্লব বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে চালু করা হয়েছিল যৌথ রান্নাঘর।৭ই সেপ্টেম্বরের পর থেকে আজ পর্যন্ত শুধু প্ল্যাস্টিক পেতে মাটিতে শুতো তারা। এইভাবে মাটিতে শুয়ে ঠান্ডা লাগছে ওদের। গলা বসে যাচ্ছে। জ্বর হচ্ছে ছোটদের। আজ তাদের মধ্যে ৫৪ টি পরিবারের ৩০০ জন সদস্যর হাতে পাঁচ ফুট বাই ছয় ফুটের তোষক তুলে দেওয়া হল। ভাষা ও চেতনা সমিতির পক্ষ থেকে।একাজে সহায়তা করেছেন সমর নাগ।অসহায় মানুষগুলির হাতে দেওয়া হল মাদুর ও মুড়ি। হিন্দমোটরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিন্দমোটর ফোকাস ২৫ টি মাদুর ও কয়েক কেজি মুড়ি দিলো। সমিতির উদ্যোক্তা ইমানুল হক বললেন বাকি মাদুর তারা কিনে দেবেন। গত ১৩ দিন ধরে চলছে যৌথ রান্নাঘর। একটু একটু করে জীবনের ছন্দে ফিরতে সহায়তা করা হচ্ছে পরিবারগুলিকে। সমিতির উদ্যোগে ইমানুল হক আরো জানালেন সরকারি সহায়তা অপ্রতুল। ওঁদের ঘরগুলো গড়ে দেওয়া দরকার। বাসন্তী কলোনি পুড়ে যাওয়ার পর ঘর বানানোয় উদ্যোগ নেন সরকার। এখানেও তা দরকার। এছাড়াও সমিতির পরিকল্পনা আছে, ২১১ জন শিশু কিশোর কিশোরীদের নিয়মিত খাবার দেওয়া।দেখি কতটা পারা যায়।
Saturday, 19 September 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.



0 coment rios: