Saturday, 19 September 2020

নন্দীগ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে, সংঘর্ষ ও উত্তেজনায় বীতশ্রদ্ধ গ্রামবাসীরা


নন্দীগ্রামে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্টিকোন্দল। তৃণমূল কংগ্রেসের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে দলীয় পতাকা হাতে নিয়ে মিছিল তৃণমূল কংগ্রেসের অপর একগোষ্ঠী।কেন্দ্যামারি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে দ্রুত দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ অপর গোষ্ঠীর। দিনভর এই ইতিহাসের সাক্ষী রইল পূর্ব মেদিনীপুর জেলার মা মাটি মানুষের সরকারের রাজনৈতিক পীঠস্থান নন্দীগ্রাম ।নন্দীগ্রামের কেন্দ্যামারি জালপাই গ্রাম পঞ্চায়েত এলাকায় নন্দীগ্রাম এর দাপুটে নেতা তথা নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু তাহের ও তৃণমূল নেতা সানোয়ার আলী শা এর দুর্নীতির বিরুদ্ধে মিছিল করলো তৃণমূল কর্মীরা। তাদের দাবি নয়াচর এ গরিব মানুষদের তাড়িয়ে তাদের জায়গা জমি কড়ে নিয়ে সেই জায়গা জমি টাকার বিনিময়ে বিলিবন্টন করছে এই দুই নেতা। এই অভিযোগ এ কেন্দ্যামারি কালীবাজার থেকে কুরিঘাটা পর্যন্ত মিছিল করলো কয়েকশো তৃণমূল কর্মী। এরা সকলেই কেন্দ্যামারি এলাকার তৃণমূল প্রধান মনসুরা বিবি ও তার স্বামী সেখ সাহাউদ্দিন এর অনুগামী বলে পরিচিত। অভিযোগ অস্বীকার আবু তাহের এর। 


অপরদিকে কেন্দ্যামারি জালপাই গ্রাম পঞ্চায়েতের দুর্নীতিগ্রস্থ পুররায় নির্বাচিত হওয়া প্রধান মনসুরা বিবির পদত্যাগ ও দল থেকে বহিস্কার এ বিলম্ব হওয়ায় আবু তাহের এর বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল এর অপর গোষ্ঠীর সমর্থকদের। প্রসঙ্গতন। ৯ নম্বর ব্লক তৃণমূল সভাপতি আজ প্রেসমিট করে জানানোর কথা ছিল কেন্দ্যামারি জলপাই গ্রাম পঞ্চায়েত এর প্রধানের বিরুদ্ধে কী বেবস্থা নেওয়া হয়েছে। কিন্তু অসুস্থ্যতার কারনে তা হয়নি। তার জন্যই কেন এত দেরি হচ্ছে সেই ক্ষোভেবিক্ষোভ আবু তাহের এর বাড়ির সামনে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: