Saturday, 1 August 2020

কলকাতা সহ উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস.


উত্তর বঙ্গোপসাগরে মঙ্গলবার  তৈরি হতে পারে নিম্নচাপ। এর প্রভাবে সপ্তাহের মাঝে আবহাওয়ার পরিবর্তন হবে পূর্ব ভারতের রাজ্যগুলি তে। ওড়িশা বিহার ঝাড়খন্ড ও বাংলার একাংশে বৃষ্টিপাতের আশঙ্কা। নিম্নচাপ ঘনীভূত হলে এর প্রভাব সম্পর্কে আরও স্পষ্ট ইঙ্গিত মিলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

মৌসুমী অক্ষরেখা  জয়পুর  পাটনা  উত্তরবঙ্গ ও আসাম হয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত। এছাড়াও  ঘূর্ণাবর্ত রয়েছে মেঘালয়ের ওপরে।
আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝে মঙ্গলবার থেকে নিম্নচাপের প্রভাবে ওড়িশাও ঝাড়খন্ড সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আদ্রতা জনিত অস্বস্তি থাকবে।
 সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 56 থেকে 94 শতাংশ। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে .5 মিলিমিটার।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: