Saturday, 1 August 2020

বাংলায় বিরোধী রাজনীতি করা সহজ নয় বললেন দিলীপ ঘোষ


প্রতিদিনের মত এদিনও নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমন শেষে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের কাছে বিপ্লব মিত্রের তৃণমূলের প্রত্যাবর্তন প্রসঙ্গে বলেন বাংলায় বিরোধী রাজনীতি করা সহজ নয়, একথা বিপ্লব মিত্র বিজেপি করতে এসে বুঝতে পেরেছেন। তিনি আরো বলেন ওনার সিকিউরিটির দরকার ছিল। আমরা প্রোভাইড করতে পারিনি সবাইকে। আমাদের কর্মীরা মার খাচ্ছেন। মারা যাচ্ছেন সবাইকে সিকিউরিটি দিতে পারছি না। সবার পিছনে সিকিউরিটি দেওয়া সম্ভব নয়। আমরা জানি, লড়াই করছি। বিরোধীদের কি অবস্থান আছে পশ্চিম বাংলায় বিপ্লব বাবু সেটা ভালো ভাবে অনুধাবন করলেন। সরকারি পক্ষে থেকে রাজনীতি করা আর বিরোধীতে থেকে রাজনীতি করা হাতে জীবন নিয়ে যারা এসেছেন তারা বুঝতে পারছেন। তাদেরকে কিভাবে অত্যাচার করছে টিএমসি। আর যারা এসে চলে গেলেন তারাও বুঝে গেলেন এখানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কত লাইফ রিস্ক নিয়ে কাজ করছেন।






শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: