Sunday, 2 August 2020

পাঞ্জাবে হাসপাতালের মর্গে রাখা মৃতদেহের মুখ-কান খুবলে খেল ইঁদুর!


ভারতের চিকিৎসা ব্যবস্থার করুণ চিত্রটা ফের একবার সামনে এসেছে। হাসপাতালের মর্গে রাখা এক নারীর মৃতদেহের মুখের একাংশ এবং কান খুবলে খেয়ে ফেলেছে ইঁদুর। 
মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্মীদের গাফিলতিতেই এই কাণ্ড ঘটেছে। আর এই ঘটনাকে ঘিরেই হুলুস্থূল পড়ে গেছে পাঞ্জাবের দেরাবাস্সির ইন্দাস হাসপাতালে।
জানা গেছে, মৃত নারীর নাম জসজ্যোৎ কৌর (‌৫২)। ভারতের পঞ্চকুলার বাসিন্দা তিনি। স্বামী প্রাক্তন সেনা কর্মকর্তা। সম্প্রতি অসুস্থবোধ করায় তাকে ইন্দাস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত ‌হয়ে মৃত্যু হয় তার। 
মৃত ওই নারীর মেয়ে চমনপ্রীত কৌর জানান, এরপর তিনি মায়ের পোশাক বদলে দেন। তারপর পরিবারের লোকজনের সিদ্ধান্ত অনুযায়ী মৃতদেহ মর্গে রাখা হয়। কিন্তু শুক্রবার অন্ত্যেষ্টি প্রক্রিয়ার জন্য পরিবারের লোকজন ওই নারীর মৃতদেহ আনতে গিয়ে দেখেন সেটির আশেপাশে রক্ত। মুখের একাংশ এবং কান ‌ইঁদুরে‌ খুবলে খেয়ে ফেলেছে। এই প্রসঙ্গে তখনই তারা উপস্থিত হাসপাতালের কর্মীদের প্রশ্ন করেন। এরপর কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেও কোনও সদুত্তর না মেলায়, শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়ে ওই নারীর পরিবার। হাসপাতালের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন তারা।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন পুলিশ। তারাই ওই নারীর স্বজনদের শান্ত করেন। এরপরই পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকদের একটি দল নারীর মৃতদেহের ময়নাতদন্ত করবে। সে ক্ষেত্রে যদি দেখা যায়, হাসপাতালের কোনও কর্মীর গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, তাহলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এমন আশ্বাসও দেওয়া হয়েছে। তবে এই ঘটনা ফের একবার প্রমাণ করে দিল, ভারতের স্বাস্থ্য ব্যবস্থা সত্যিই কতটা শোচনীয়! 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: