Sunday, 2 August 2020

ফের ভারত-চীন কমান্ডার পর্যায়ের বৈঠক, লাদাখ সীমান্ত জট কি কাটবে?


পূর্ব লাদাখে এখনও যে এলাকাগুলো নিয়ে জটিলতা কাটেনি, তা নিয়ে আলোচনার জন্য এ দিন ফের বৈঠকে বসছে ভারত এবং চীনের সেনা কমান্ডাররা৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি ফেরাতে এই নিয়ে পঞ্চম বার কমান্ডার স্তরে বৈঠক হতে চলেছে। আজ সকাল ১০টায় থেকে চীনের মলডোতে এই বৈঠক শুরু হওয়ার কথা৷
ভারতের অভিযোগ, এখনও প্যাংগং তাসো হ্রদ, ফিঙ্গার পয়েন্ট, গোগরা, হটস্প্রিং থেকে পিছু হঠেনি চীনা সেনা৷ ফলে ভারতও ওই এলাকা থেকে সেনা প্রত্যাহার করেনি৷ যে কারণে ওই জায়গাগুলোতে এখনও সংঘাতের পরিস্থিতি থেকেই গেছে৷ 
অন্যদিকে, চীনের দাবি খারিজ করে ভারত স্পষ্ট জানিয়েছে, পূর্ব লাদাখে এখনও সেনা প্রত্যাহারের প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হয়নি৷
এর আগের চার দফা আলোচনার ভিত্তিতে প্রতিশ্রুতি মতোই গালওয়ান উপত্যকা থেকে পিছু হঠেছে দু' দেশের সেনা৷ কিন্তু প্যাংগং তাসো হ্রদ সংলগ্ন অঞ্চল এবং গোগরার প্যাট্রলিং পয়েন্ট ১৭ নিয়ে এখনও জটিলতা কাটেনি৷ প্যাংগং তাসো এবং ডেপস্যাংয়ের সমতল ভূমিতে এখনও দু' দেশের অন্তত ৫০ জন করে সেনা মুখোমুখি অবস্থান করছে বলে খবর৷
পূর্ব লাদাখ নিয়ে জটিলতা কাটাতে এখনও পর্যন্ত ভারত এবং চীনের সেনাবাহিনীর মধ্যে কমান্ডার স্তরে চার দফার বৈঠক হয়েছে৷ এর পাশাপাশি কূটনৈতিক স্তরে দু' দফায় ডব্লিউএমসিসি-র বৈঠক হয়েছে৷ পাশাপাশি, দুই দেশের বিশেষ প্রতিনিধি অজিত ডোভাল এবং চীনের ওয়াং ই নিজেদের মধ্যে একবার ভার্চুয়াল বৈঠক করেছেন৷
ভারতীয় সেনার এক শীর্ষ কর্তা জানিয়েছিলেন, এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত চীনা সেনা যে জায়গায় অবস্থান করছিল, তারা সেখানে ফেরত না যাওয়া পর্যন্ত প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্থা ফিরেছে বলে মানবে না ভারত৷ ততদিন পর্যন্ত ভারতও নিজেদের সেনা সরাবে না৷ চীনা আগ্রাসন রুখতে এবারের শীতে লাদাখে উঁচু এবং পার্বত্য এলাকাগুলোতে অন্তত ৪০ হাজার সেনা মোতায়েন করে রাখার প্রস্তুতি নিচ্ছে ভারত৷

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: