Sunday, 2 August 2020

কচুরিপানায় সম্প্রীতির বন্ধন রাখি


কচুরিপানা দিয়ে অভিনব ভাবে তৈরি হল সম্প্রীতির বন্ধন রাখি।নদীয়ার মাজদিয়ায় এই অভিনব ভাবনায় অসাধারণ কচুরিপানার "রাখি" বানিয়ে তাক লাগালো মাজদিয়া ইকো ক্রাফটের মেয়েরা।একসময় রাখি তাগা হিসেবে প্রচলন ছিল। এরপর সময়ের সাথে সাথে রাখির ও হয়েছে রকমভেদ। কেউ ফুল দিয়ে, কেউ পাট দিয়ে,কেউবা অন্য কোন জিনিস দিয়ে রাখিকে আকর্ষণীয় করে তুলেছে। কিন্তু কচুরিপানা দিয়ে তৈরি রাখি বাজারে এলো এই প্রথম।

মাজদিয়া ইকো ক্রাফটের সভাপতি স্বপন কুমার ভৌমিক জানান, "কচুরিপানা যেটা আমাদের গ্রাম অঞ্চলে জঞ্জাল হিসেবে পরিচিত।সেই কচুরিপানা দিয়ে এর আগেও আমরা বহু কাজ করেছি। এবারে আগামী রাখি পূর্ণিমাকে সামনে রেখে আমরা রাখি তৈরি করলাম এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা সহ নদীয়াতে ও আমরা এই রাখি চালু করলাম। এই লকডাউনে কাজ দিতে পারিনি সবাইকে নিয়ে ।
স্বনির্ভরগোষ্ঠীর ১৪০ জন মেয়েদের মধ্যে মাত্র ৯ জন মেয়েদেরকে নিয়ে আমরা এই কাজ করেছি। বাজারে অন্যান্য রাখির মতই মানুষ এই রাখিকে ও খুঁজে নেবে আমার বিশ্বাস। পাঁচ টাকা থেকে শুরু করে কুড়ি টাকা পর্যন্ত এই রাখির দাম আমরা ঠিক করেছি। যাতে এই লকডাউনের বাজারে কোন ভাই বা বোন তার প্রিয়জনকে এই রাখির ছোঁয়া থেকে বঞ্চিত করতে না পারে তাই এই ক্ষুদ্রতম প্রয়াস।"

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: