আজ রাখি বন্ধন. নিউটনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাখি বন্ধন এর দিনে রাখি পড়লেন.
এদিন রাজ্যপালের করার টুইট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ প্রতিক্রিয়া, গভর্নর কি জানেন,কেন বলেছেন,অ্যাডমিনিস্ট্রেটর ভেতরের খবর,তার খবর আমরা জানি না.কিন্তু এটা ঠিক রাজ্য সরকার কোন তথ্য দেয় না. পশ্চিমবঙ্গ সরকারের কোন ওয়েবসাইটে কোন তথ্য নেই, সমস্ত তথ্য মুখ্যমন্ত্রীর মুখে আছে. উনি যখন যেমন দরকার তখন মুখে বানিয়ে বানিয়ে বলেন, আর কি বল প্রেসের সামনেই বলে.লিখিত কোন কিছুই নাই. সেই জন্য উনার কথা বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক. বিশেষ করে টাকা নেই কেন্দ্র টাকা দিচ্ছেনা, বারবার বলেন. আমি বলেছি কোন ডিপার্টমেন্টে কত টাকা বাকি আছে সেটা লিখুন. কোন ডিপার্টমেন্টে কত টাকা এসেছিল সেটা হিসাব লেখা দরকার. মানুষের জানার অধিকার আছে. পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা দিয়েছে সে টাকা যাচ্ছে কোথায়. কেন নাই নাই অবস্থা. 32 শতাংশ থেকে 42 শতাংশ করা হয়েছে কেন্দ্রীয় অনুদান. তারপরও কেন নাই নাই,কেন ডি এ আই, কেন ইনক্রিমেন্ট নেই.এটা জানার অধিকার পশ্চিমবাংলার মানুষের আছে.আমরা আজকে আন্দোলন করলে পুলিশ দিয়ে পেটানো হবে কেস দেওয়া হবে.মিডিয়া যদি এটা লিখে বা দেখায় তাহলে তাদের ডেকে নিয়ে গিয়ে জেলা করা হবে আটকানো হবে ধোলাই দেওয়া হবে.একমাত্র গভর্নর ই আছেন যাকে একমাত্র এরেস্ট করা যাচ্ছে না.তাঁকে ব্যক্তিগতভাবে কুৎসা রটানো হচ্ছে অপমান করা হচ্ছে ।
এই যে পশ্চিমবঙ্গ মানুষের প্রতি সরকারের তথ্য দেওয়ার যে দায়িত্ব আছে সেটা সরকারকে দিতেই হবে. মানুষের জানার অধিকার আছে. কোন পঞ্চায়েতে কোন লিস্ট টানানো হয় না. বিডিও অফিসে কোথাও পাবেন না আপনি. বাকি উন্নয়নের নামে কেন্দ্রের যে কোটি কোটি টাকা খরচ হচ্ছে সেটা কোথায় যাচ্ছে আমরা জানি না.


0 coment rios: