পথচলতি মানুষদের রাখি পরিয়ে ও মাস্ক বিতরণ করে রাখি বন্ধন উৎসব পালিত হল বারাসাত চাপাডালি মোড় সংলগ্ন এলাকায়।
আজ রাখি বন্ধন উৎসব। বারাসাত চাপাডালি মোড় সংলগ্ন এলাকায় পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এর সহযোগিতায় এবং বারাসাত পৌরসভার উদ্যোগে পথচলতি সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে ও মাস্ক বিতরণ করে রাখি বন্ধন উৎসব পালিত হল। উপস্থিত ছিলেন বারাসাতের মুখ্য পৌর প্রশাসক সুনীল মুখার্জী।
পৌর প্রশাসক সুনীল মুখার্জী বললেন, পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর আয়োজিত প্রতিবছর এখানে রাখি বন্ধন উৎসব পালিত হয়। ভাতৃত্বের বন্ধনে একে অপরকে আলিঙ্গন করে। জাতি ধর্ম নির্বিশেষেধর্ম এটা আমাদের কাছে বড় উৎসব। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবছর রাখি বন্ধন উৎসব মাক্স বিতরণ করে পালন করা হচ্ছে। করোনার ভয়াবহ পরিস্থিতিতে অনেক মানুষ এখনও সচেতন হননি, অনেক মানুষ এখনো মাস্ক ব্যবহার করছেন না। রাজ্যবাসীর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন আপনারা মাক্স ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, প্রতিনিয়ত হাত স্যানিটাইজ করুন। তাই আজ বারাসাত পৌরসভার উদ্যোগে রাখি বন্ধন উৎসব মাক্স বিতরণের মাধ্যমে পালন করা হল।


0 coment rios: