Monday, 3 August 2020

পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হল সম্প্রীতির বন্ধন রাখি বন্ধন।



বারাসাতে পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে পালিত হলো রাখি বন্ধন উৎসব।
 উত্তর 24 পরগনার বারাসাতের  কৃষ্ণনগর রোড সংলগ্ন নপাড়া রাজিব স্মৃতি ভবনে পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্ট-এর উদ্যোগে পালিত হল রাখি বন্ধন উৎসব। কৃষ্ণনগর রোড ধরে যাতায়াত করা পথচলতি মানুষদের হাতে রাখি পরিয়ে এবং করোনা সচেতনতায় মাস্ক দিয়ে এবছর রাখিবন্ধন উৎসব পালন করা হল।
  পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্টের অন্যতম সদস্য অসীম পাল বললেন, দীর্ঘ বহু বছর ধরেই এই রাখি বন্ধন উৎসব সাড়ম্বরে পালন করা হয়। এবছর এই অনুষ্ঠান একটু পরিবর্তন হয়েছে। যেভাবে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাই  সামাজিক দায়বদ্ধতা ও স্বাস্থ্যবিধিকে মাথায় রেখে সর্বধর্ম সমন্বয়ে  ভাতৃত্ববোধ বজায় রাখতে আজকের এই কর্মসূচি। 1905 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মাধ্যমে ভাতৃত্ববোধের সূচনা করেছিলেন। আর সেই দিন থেকে আজ পর্যন্ত রাখি বন্ধনের এই পূর্ণ উৎসব আমরা বিগত বছরের মতো আজকেও পালন করলাম।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: