লেকটাউনের বাসিন্দা এক আইনজীবীর মেয়ের নামে সোশ্যাল মিডিয়ায় ফেক একাউন্ট খুলে আপত্তিকর ছবি পোস্ট করা ও কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার এক মহিলা। ধৃত মহিলার নাম পায়েল সারাফ।গতকাল রাতে রাজারহাট এলাকা থেকে গ্রেফতার করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।আজ তাকে বিধান নগর কোর্টে তোলা হবে।পুলিশ সূত্রে খবর,২০১৯ সালের এপ্রিল মাসে বিধান নগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের হয় ।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সাইবার ক্রাইম থানার পুলিশ পায়েল কে গ্রেফতার করে।জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে ,এই মহিলার সাথে একটি ডিভোর্স এর মামলা নিয়ে এই আইনজীবীর সাথে যোগাযোগ হয়।পরবর্তী কালে আইনজীবী জানতে পারেন এই মহিলা তিনটি বিয়ে করে।তিন নম্বর বিয়ের ডিভোর্স এর মামলা নিয়ে তার কাছে আসে।এর পর আইনজীবী বুঝতে পারেন যে এই মহিলা বিভিন্ন লোকের সাথে বিয়ে করে মোটা টাকা ডিমান্ড করে।এবং টাকা দিলে ডিভোর্স দিয়ে দেয় বলে পুলিশ সূত্রে খবর।পুলিশ আরো জানতে পারে যে যখন আইনজীবী সব ঘটনা জেনে এই মামলা লড়তে না চায় তখন আইনজীবীর মেয়ের নামে ফেক একাউন্ট খুলে আপত্তিকর ছবি ও কুরুচিকর মন্তব্য করতে থাকে।পরে ওই আইনজীবীর নামেও একটি ফেক একাউন্ট খোলা হয়।সেখানে ও নানা রকম আপত্তিকর মন্তব্য করতে থাকে।



0 coment rios: