Friday, 28 August 2020

নদীর পাড়ে বাস চিন্তা বারো মাস, জলযন্ত্রণার ছবি ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে

 

নদীর পাড়ে বাস চিন্তা বারো মাস।এই প্রচলিত বাক্যটির সঠিক হলেও এই গাইঘাটা ব্লকের ঝাউডাঙ্গা পঞ্চায়েতের মেদের মাঠ এলাকা টি নদীর পাড়ে না থাকলেও বাওর পাশে থাকায় আজ 45 টি পরিবার পুরো জল বন্দি অবস্থায় আছে অনেকদিন ধরে। বাঁওর প্লাবিত হয় চলার রাস্তা, বাড়ি, চাষের জমি সমস্ত আজ জলমগ্ন।যাতায়াতের একমাত্র সম্বল নৌকা। রাতে বিপদ হলে কিভাবে তারা যাতায়াত করবে এই ভেবে  চিন্তিত তারা।
কয়েক লক্ষ টাকার পটল ধান পাট আজ জলের তলায় মাথায় হাত এই কৃষি পরিবারগুলোর। সামান্য কিছু শুকনো খাবার ছাড়া সাহায্য মেলেনি তাদের এমনটাই দাবি গ্রামবাসীদের। প্রত্যেক বছর বর্ষাতেই এই অবস্থা হয় এই মেদের মাঠ এলাকার।
স্থানীয় বাসিন্দাদের দাবি পঞ্চায়েতের তরফে পাকা রাস্তা করলে কিছুটা হয়তো এই জল যন্ত্রনার হাত থেকে তারা মুক্তি পাবে। পাশাপাশি এই কৃষি পরিবারগুলো আজকের দিনে চাষবাস সমস্ত কিছু জলের তলে হারিয়ে সহায় সম্বল হীন অবস্থায় রয়েছে। এখন দেখার সরকার তাদের দিকে নজর দেয় কিনা


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: